প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালে জড়িয়ে আঘাতে মৃত্যু হয়েছে। এর আগেও কুয়াকাটার সৈকতে ভেসে আসে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি। তবে কি কারণে এসব সামুদ্রিক জীবের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।
উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ঘটনাস্থলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কি কারণে মাছটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য পোস্টমর্টেম করার চেষ্টা করা হবে।
.png)