[ দেশজুড়ে ]
রমজান উপলক্ষে হারুনুর রশিদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল
ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন "মানবতার কাজ" র প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী হারুনুর রশিদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর গ্রামে তার নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া।
সংগঠনের সভাপতি হিরণ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ওবায়দুল কবির মৃধা ও পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার।
.png)
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সুমি আক্তার, আব্দুল মতিন ভূইয়া ও সংগঠনের সাধারণ সম্পাদক এবং প্রধান সমন্বয়ক সোহেল ভূইয়াসহ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!