ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঞ্চল্যকর মিতু হত্যা: সাবেক এসপি বাবুল আক্তার গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২০:৩৫, ১১ মে ২০২১
চাঞ্চল্যকর মিতু হত্যা: সাবেক এসপি বাবুল আক্তার গ্রেফতার 
মাহমুদা খানম মিতু ও তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তার- ফাইল ফটো

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, তিনি (বাবুল) আগেও এসেছিলেন। আজকেও পিবিআইতে গেছেন। মামলার বাদী হিসেবে উনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্টের রুলিং আছে, এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

Advertisement

এর আগে দুপুরে চট্টগ্রামের মনসুরাবাদ পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাসহ পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, উনি মামলার বাদী। আমরা যেহেতু মামলা তদন্ত করছি, উনি অগ্রগতি জানতে আমাদের কাছে এসেছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে মাহমুদা খানম মিতুকে নির্মমভাবে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ঘটনাটি নানা সময় নানাদিকে মোড় নেয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!