ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে মারল এলাকাবাসী

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ১২ মে ২০২১
গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে মারল এলাকাবাসী
পিটিয়ে হত্যা (প্রতীকী ছবি)

পটুয়াখালীর গলাচিপায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মারা গেছে আল আমীন সর্দার নামে এক যুবক। মঙ্গলবার রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিহত আল আমীন চর কাজল ইউনিয়নের বড় চর কাজল গ্রামের ওলি সর্দারের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসীর দাবি, মঙ্গলবার রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ডের কাছে আল আমীন সর্দার পানপট্টি থেকে চুরি করে আনা দুটি গরু ট্রলার থেকে নামাচ্ছিল। এ সময় নদীতে চিংড়ি পোনা ধরার কাজে নিয়োজিত জেলেরা দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আল আমীনকে আটক করে গণপিটুনি দেয়। 

Advertisement

চর কাজল ইউনিয়নের দফাদার মাসুদ পারভেজ জানান, আল আমীন ট্রলার থেকে গরু নামানোর সময় দুটি গরুসহ এলাকাবাসী আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।  

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, আল আমীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!