শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের রহমান চেম্বারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু রহমান বন্দর পণ্যগারের নিরাপত্তা সংস্থা পিমার সদস্য ছিলেন।
অভিযুক্ত বকুল বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও বন্দরের রহমান চেম্বারের মালিক।
.png)
স্থানীয়রা জানায়, রাতে নেশাগ্রস্ত অবস্থায় প্রাইভেটকার চালাচ্ছিলেন বকুল। এ সময় বন্দরে দায়িত্ব পালন শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ফজলুকে ধাক্কা দেয় বকুলের প্রাইভেটকার। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মাদকসেবন করে গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম।
বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।