ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামরাইয়ে সড়কে ঝরল ২ কিশোরের প্রাণ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ১৫ মে ২০২১
ধামরাইয়ে সড়কে ঝরল ২ কিশোরের প্রাণ
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে শনিবার বেলা ১২টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের স্তুপের সঙ্গে ধাক্কা লেগে সাব্বির হোসনে সিয়াম এবং ইমরান নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা-ধানতারা শাখা সড়কের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাইজিদ নামে আরো এক কিশোরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে সাব্বির হোসেন সিয়াম নিলফামারী জেলার রহুল আমিনের ছেলে এবং ইমরান ধামরাই উপজেলার কুমড়াইল এলাকার বাসিন্দা ইয়াহিয়ার ছেলে।

Advertisement

আহত বাইজিদ ভাটার ধামরাইয়ের আইয়ুব আলমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা এলাকা দিয়ে একই মোটরসাইকেলযোগে সাব্বির, বাইজিদ ও ইমরান কুমড়াইল যাচ্ছিলেন। একপর্যায়ে তারা বাইশাকান্দা- ধানতারা সড়কের মন্ডলবাড়ী এলাকায় মোড় ঘুড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি ইটের স্তুপে সজোরে ধাক্কা মারে।

এ সময় ঘটনাস্থলেই মারা যায় চালক সাব্বির। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাইজিদ ও ইমরানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে ইমরান মারা যান।

ধামরাই থানার এসআই আনোয়ার হেসেন বলেন, পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!