[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় বাস চাপায় এক ব্যক্তি নিহত
ফাইল ছবি
কুষ্টিয়ার খোকসায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শহীদ বরকত ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত ইউনুস আলী প্রামানিক খোকসা ইউপির দুবরাজপুর গ্রামের চতুর আলি প্রামানিকের ছেলে।
খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, শনিবার সকালে মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক বাড়ি থেকে বাইসাইকেলে করে বাজারে আসার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে রাজবাড়ীগামী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
.png)
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!