ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসী খাবার পরিবেশন না করায় হোটেলের নারী শ্রমিকের গায়ে গরম তেল ঢাললেন মালিক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ৩ জুন ২০২১
বাসী খাবার পরিবেশন না করায় হোটেলের নারী শ্রমিকের গায়ে গরম তেল ঢাললেন মালিক
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক নারী হোটেল শ্রমিকের শরীরে গরম তেল ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে। বাসী খাবার পরিবেশন না করায় সোমবার সকালে হোটেল মালিকের নির্দেশে তাকে এ নির্যাতন করা হয়।

এ ঘটনায় বুধবার রাতে হোটেলের বাবুর্চি মন্টু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার মন্টুকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দগ্ধ ওই নারীর মেয়ে কাজলী বেগম শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। অন্য দুজন হলেন, হোটেল মালিক ফারুক ও কর্মচারি খোকা মিয়া। এ দুজনই পলাতক রয়েছেন।

দগ্ধ নারী শ্রমিকের নাম জাহেদা বেগম। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

অভিযোগ রয়েছে, উপজেলার চন্ডিহারা কোয়ালীপাড়ায় বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন মিতু হোটেলে পঁচা ও বাসি খাবার পরিবেশন করে। সেখানে কয়েক মাস আগে নারী শ্রমিক হিসেবে কাজ শুরু করেন জাহেলা বেগম। তাকে টাটকা খাবারের সঙ্গে পঁচা ও বাসি খাবার মিশিয়ে রান্না করতে বলেন হোটেল মালিক ফারুক। কিন্তু জাহেলা তা করতে রাজি হননি। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। 

সবশেষ গত সোমবার সকালে খাবারের আবারো নষ্ট খাবার মেশাতে বলেন মালিক ফারুক। এতে রাজি হননি জাহেলা। ফলে ফারুক ক্ষিপ্ত হয়ে অন্য কর্মচারীদেরকে জাহেলার শরীরে গরম তেল ঢলে দিতে বলেন।

জানতে চাইলে শিবগঞ্জ থানার এসআই বিরঙ্গ বলেন, বাবুর্চি মন্টুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!