নিহত আব্দুল্লাহ বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পূর্বপাড়া এলাকার প্রবাসী আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকে শিশু আব্দুল্লাহকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে খবর আসে বাড়ির পাশে বংশাই নদীতে শিশুটির লাশ ভেসে উঠেছে। পরে শিশুটির পরিবার স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
.png)
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে নিহতের পরিবার তার লাশ বাড়িতে নিয়ে গেছে।