সোমবার উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই শিশুটি বিকেলে মাঠে একটি বড় ঘুড়ি ওড়াচ্ছিল। সে সুতার পরিবর্তে লোহার চিকন তার (গুনা) দিয়ে ঘুড়িটি ওড়াচ্ছিল। উড়ন্ত অবস্থায় ঘুড়িটির তার পল্লী বিদ্যুতের তারের সঙ্গে জড়ালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে।
.png)
মোহনপুর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, পরবর্তীতে লোকজন দেখে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।