ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় চার চোরাকারবারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ১৭ জুন ২০২১
বগুড়ায় চার চোরাকারবারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া ডিবির চোরাচালান বিরোধী অভিযানে ৪১টি চোরাই মোবাইল ফোনসহ চারজন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চারজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে সদর উপজেলার রেলওয়ে হকার্স মার্কেট এলাকা থেকে চোরাই মোবাইলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. মোখলেছুর রহমান ওরফে মিনার, উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন। জাকির সদরের চকসূত্রাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। গ্রেফতার বাকি দুজন হলেন, সদরের জহুরুলপাড়া (কসাইপট্টি) এলাকার দুলাল মণ্ডলের ছেলে রায়হান মণ্ডল ও একই এলাকার অস্থায়ী বাসিন্দা রফিকুজ্জামান। রফিকুজ্জামান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ইদ্রিস শেখের ছেলে।

গ্রেফতার মোখলেছুর রহমান মিনার ও রায়হান মণ্ডলের বিরুদ্ধে বগুড়া সদর ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চারটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এছাড়া তারা দুইজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।

এ তথ্য নিশ্চিত করে জেলা ডিবির ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার চারজনই চোরাকারবারী। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!