ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিবচরে বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫, ৬ জুলাই ২০২১
শিবচরে বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ রিফাত মাহবুব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) দিবাগত রাত ১টার তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার রিফাত উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নুরুল হক শিকদারের ভাতিজা।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিফাত একটি ম্যাগাজিনসহ তার বাড়িতে অবস্থান করছে। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে গিয়ে তার নিজ ঘর থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি ৭.৬৫ মডেলের ম্যাগাজিনসহ তাকে আটক করি।  

তিনি আরো বলেন, গত নির্বাচনে তার চাচা নুরুল হক শিকদার চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। ধারণা করা হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করতে তিনি অস্ত্রটি তার কাছে রেখেছিলেন। তার বিরুদ্ধে শিবচর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!