[ দেশজুড়ে ]
ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি মাদক-নারীসহ আটক
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনু- ফাইল ফটো
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনুকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মাদক ও নারীসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত সৈয়দ আদনান হোসেন ওরফে অনু ফরিদপুর পৌরসভার উত্তর সাদীপুর মহল্লার বাসিন্দা। আটক অপর দুজন হলেন মো. সাফায়েত ও এক নারী।
.png)
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কুমার কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় তাদের তিনজনকে আটক করা হয়। এছাড়া ওই বাড়ি থেকে চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এ ব্যাপারে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!