মৃত তৌফিক উপজেলার পাহাড়পুর ইউপির জগদিশপুর গ্রামের কছিম উদ্দিন পাড়ার মো. সোহেল রানার ছেলে।
জানা যায়, তৌফিক সকালে ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। খেলা শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল তৌফিক। এমন সময় অসতর্কতাবশত সে পুকুরে পড়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত বাড়িতে খবর দিলে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশুটিকে মৃত উদ্ধার করে।
.png)
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহাদেবপুর পুলিশ সার্কেল এ টি এম মাইনুম ইসলাম, বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম ও ওসি (তদন্ত) রায়হান হোসেন। তৌফিকের মৃত্যুতে এলাকাবাসী ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।