ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১২ জুলাই ২০২১
শরীয়তপুরে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট
স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট

শরীয়তপুর পৌরসভায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। শরীয়তপুর সদর উপজেলার ইউএনও মনদীপ ঘরাইয়ের উদ্যোগে সোমবার সারাদিন এ হাট বসে। হাটটি সদর উপজেলার ‘মনোহর বাজার গো-হাট’।

ইউএনও মনদীপ ঘরাই বলেন, শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার পশু হাট। করোনা কালের আগে নিয়মিত কমপক্ষে  দুই হাজার মানুষ সমবেত হতো এই হাটে। ৫০০ থেকে ৬০০ গরু আর পাশের একটি স্পটে ৫০০ ছাগল নিয়ে প্রতি সোমবার বসতো এই হাট। করোনার এই দুঃসময়ে প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর জন্য স্বাস্হ্যবিধি মেনে হাট পরিচালনার সাহস ও শক্তি পেয়েছি ডিসি মো. পারভেজ হাসানেরর কাছ থেকে। 

তিনি আরো বলেন, প্রথমত, হাটে ঢুকতেই সবার হাতে স্যানিটাইজার স্প্রে করা হয়েছে। মুখে মাস্ক নিশ্চিত করা হয়েছে ক্রেতা ও বিক্রেতা উভয়ের। ৫০০ গরুর খুঁটির স্থলে একটি বাদে একটির ট্যাগ লাগানো হয়েছে ২০০ গরুর। আর ক্রেতাদের নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে হয়েছে লাইনে। একবারে ২০০ গরুর স্পটের তিনভাগের একভাগ অর্থাৎ ৭০ জন ঢুকতে পেরেছে হাটে। বিক্রেতাদের দেয়া হয়েছে টোকেন। টোকেনের সঙ্গে মিলিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়েছেন তারা। ছাগলের হাটের স্পটও এই স্পটের সঙ্গে মার্জ করেছি। পশুর জন্য একটি গেট ও মানুষের জন্য একটি গেট রাখা হয়েছে। একটি পশু বিক্রি অথবা দশজন ক্রেতা বের হয়ে গেলেই কেবল ঢুকতে পেরেছে ক্রেতা অথবা পশুসহ বিক্রেতা। 

Advertisement

অধিকাংশ স্থানীয় হাট-বাজারেই মাস্ক পরা নিয়ে বিভিন্ন ট্রল দেখি। তাহলে এমন কি জাদু করা হয়েছে যার জন্য সবাই সারাদিন মাস্ক পরেন। জাদুতে নয় অবশ্য, ভয়ে। জরিমানার ভয়ে একজনও মাস্ক খোলেন নি অথবা থুতনিতে নামিয়ে রাখেন নি। ছবিতেও দেখুন, সবার মাস্ক ঠিকঠাক জায়গায়। 

২০০ গরু আর ৩০০ ছাগল বিক্রি হয়েছে আজকের হাটে। এমন কাজ দায়িত্বের চাপ বাড়িয়ে দেয়। আবার দিনশেষে সফল হলে মনে অন্যরকম শান্তি এনে দেয়। সদর উপজেলার এ মডেল বোধ করি মন ছুঁয়েছে ডিসির। এ মডেল ছড়িয়ে গেছে পুরো শরীয়তপুরে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!