ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইলে গান দেখিয়ে শিশুকে যৌন হয়রানি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১৪ জুলাই ২০২১
মোবাইলে গান দেখিয়ে শিশুকে যৌন হয়রানি
আসামি শাওন হাওলাদার

ঝালকাঠিতে চার বছরের শিশুকে মোবাইলে গান দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২ জুলাই ঝালকাঠি সদর উপজেলার মির্জাপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতার কৃত শাওন হাওলাদার ওই গ্রামের শাহীনুর হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, চার বছর বয়সী শিশুটি কয়েকদিন আগে নানাবাড়ি বেড়াতে আসে। ২ জুলাই সন্ধ্যায় শাওন হাওলাদার ওই শিশুর নানির ঘরে ঢুকে খাটে শুয়ে মোবাইলে গান দেখতে থাকে। ওই সময় শিশুটিও তার কাছে গিয়ে গান দেখে। সন্ধ্যার দিকে শিশুটির নানি বাইরে যান। এই সুযোগে শাওন শিশুটির স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। এতে শিশুটি ভয় পেয়ে চিৎকার করলে শাওন দৌড়ে পালিয়ে যায়। পরে নানির কাছে পুরো ঘটনা খুলে বলে শিশুটি। ওই রাতেই তিনি শাওনের অভিভাবকের কাছে নালিশ করেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেয়ায় ১১ জুলাই মামলা দায়ের করেন ভুক্তভোগীর নানি।

Advertisement

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, শিশুকে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন তার নানি। আসামি শাওন হাওলাদার পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!