[ দেশজুড়ে ]
অবৈধ পশুর হাটে অভিযান, খাইন মালিকদের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে অবৈধভাবে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রির দায়ে ২২ মামলায় সাড়ে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার নগরীর সরাইপাড়া, পূর্ব নাসিরাবাদ, ঈদগাঁ, নয়াবাজার ও সাগরিকা মোড় এলাকায় এসব জরিমানা করা হয়।
এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অবৈধভাবে খাইন বেঁধে কোরবানির পশু বিক্রির অপরাধে খাইন মালিকদের ২২ মামলায় ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পশুগুলো দ্রুত সময়ের মধ্যে চসিকের ইজারা দেয়া হাটে নেয়ার নির্দেশ দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!