[ দেশজুড়ে ]
রংপুরে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া হানিফ এন্টারপ্রাইজ ও হিমাচল পরিবহন- ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুর-সৈয়দপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দুপুরে তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুক আহামেদ।

.png)
তিনি জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ ও ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। বাকিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নূর নবী প্রধান জানান, আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!