[ দেশজুড়ে ]
শিশু তাসিনের মৃত্যুতে ঈদের দিনে পরিবারে নেমে এলো শোকের ছায়া
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোনায় বাড়ির পাশের খালের পানিতে ডুবে তাসিন মিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ঈদুল আজহার দিন দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার ঘোষপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু তাসিন ঘুষপাড়া গ্রামের সুজন মিয়ার ছেলে। শিশু তাসিনের এমন মর্মান্তিক মৃত্যুতে ঈদের দিনে তার পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল শিশু তাসিন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন শিশু তাসিনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খানের সঙ্গে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!