ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০০ ফুট লম্বা ড্রাগন ঘুড়ি দেখতে উপচে পড়া ভিড়

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২৩ জুলাই ২০২১
২০০ ফুট লম্বা ড্রাগন ঘুড়ি দেখতে উপচে পড়া ভিড়
ছবিঃ সংগৃহীত

আকাশে উড়ছে নানা রঙে মেশানো প্রায় ২০০ ফুট লম্বা ঘুড়ি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এমনই এক ঘুড়ি বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন স্থানীয় কাঠমিস্ত্রি আব্দুল আলিম। অনেকটা সাপের আকৃতির ঘুড়িটি দেখতে কৌতূহলী মানুষজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের রাজমান গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, লকডাউনের সময় কোনো কাজ না থাকায় বন্ধুদের সঙ্গে নিয়ে ইউটিউব দেখে বড় মাপের ড্রাগন আকৃতির একটি ঘুড়ি বানানোর উদ্যোগ নিই। বাঁশ, বিভিন্ন রঙের কাগজ, প্লাস্টিক, সুতা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে ঘুড়িটি বানিয়েছি। এটি এখন আকাশে উড়া অবস্থায় দেখতে খুব আকর্ষণীয়।

Advertisement

তিনি আরো বলেন, বহু লোক ঘুড়িটি উড়ানোর সময় ভিড় জমাচ্ছেন। এর নাম দিয়েছি ড্রাগন। ড্রাগনের মতোই তৈরি করেছি এটিকে। এসময় দেশের সবচেয়ে বড় ঘুড়ি এটি হবে বলে দাবি করেন আব্দুল আলিম।

দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার আলী জানান, ঘুড়িটি দেখতে বেশ আকর্ষণীয়। চেয়ারম্যান নিজেও ঘুড়িটি দেখেছেন বলে জানিয়েছেন।

এদিকে দর্শনার্থীরা বিশাল আকারের ঘুড়িটি দেখে উল্লাসিত। এছাড়াও আব্দুল আলিমের বাড়িতেও বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুড়িটি দেখতে আসছে। এদিকে এটিকে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে আশাবাদ ব্যক্ত করেছে সেই তরুণরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!