[ দেশজুড়ে ]
পাহাড় ধসে মাটির দেয়ালচাপায় বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে মাটির ঘরের দেয়াল ভেঙে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রকিম আলী হোয়াইক্যং ইউপির ১ নং ওয়ার্ডে মনিরঘোনা এলাকার আলী আহমদের ছেলে।
রকিমের প্রতিবেশী নুরুন নবী বলেন, বেলা ১১টার দিকে টানা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পাশের পাহাড় ধসে তার ঘরে চাপা দেয়। এ সময় রকিম আলী দেয়ালের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।
.png)
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জালাল উদ্দিন বলেন, খোঁজ নিয়েছি। পরিবারের বাকি সদস্যরা বাড়ির বাইরে থাকায় আর কেউ হতাহত হননি।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!