ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেওয়া চসিকের সেই স্বাস্থ্যকর্মী বরখাস্ত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ১০ আগস্ট ২০২১
টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেওয়া চসিকের সেই স্বাস্থ্যকর্মী বরখাস্ত
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্যকর্মী বিষু দেকে বাসায় গিয়ে টাকার বিনিময়ে টিকা দেওয়ায় বরখাস্ত করা হয়েছে।  

চসিকের সচিব খালেদ মাহমু বলেন, বিষু দে কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেবে।
 
অভিযুক্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্যকর্মী বিষু দেকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ঘটনার পর পরই আসামি সাজ্জাদ ও চসিকের স্বাস্থ্যকর্মী বিষু দে পালিয়ে যান। তাদের ধরতে অভিযান চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।  

Advertisement

গত শনিবার চট্টগ্রাম নগরীতে গণটিকা কার্যক্রম চলাকালে খুলশী এলাকার একটি বাসায় গিয়ে চারজনকে টিকা দেন সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মী বিষু দে। প্রতিজনকে টিকা দেওয়ার বিনিময়ে তিনি এক হাজার টাকা করে নেন। মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের টিকাদান কার্যক্রমে দায়িত্বরত ছিলেন বিষু দে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, মোস্তফা হাকিম মাতৃসদন থেকেই গোপনে ওই টিকা নেন বিষু দে।

এ ঘটনায় সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের কাপাসগোলা ইপিআই জোনের জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে বিষু দেসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়।

গত শনিবার এমডি হাসান নামে এক যুবক ফেসবুকে বাসায় টিকা নেওয়ার ছবি পোস্ট করে পুলিশের নজরে আসেন। পরে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিষু দে নামে চসিকের এক স্বাস্থ্যকর্মী এ টিকাকাণ্ডে জড়িত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!