[ দেশজুড়ে ]
হাতীবান্ধায় নব্য জেএমবি সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত নব্য জেএমবির সদস্য: ছবি ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ নাজমুস সাকিব নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিব বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই মামলায় মঙ্গলবার রাতে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
.png)
গ্রেফতারকৃত সাকিবকে বুধবার দুপুরে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবির সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট জেল হাজতে আছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!