ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুক না দিয়ে নাতনিকে দেখতে আসায় নানা-মামাকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ১২ আগস্ট ২০২১
যৌতুক না দিয়ে নাতনিকে দেখতে আসায় নানা-মামাকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
নির্যাতনের শিকার কনের নানা ও মামা

যৌতুক না দিয়ে নাতনিকে দেখতে আসায় স্ত্রীর নানা ও মামাকে হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের আবুল হোসেনের মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর কাজীপাড়া গ্রামের প্রভাবশালী বসির মহাজনের বখাটে ছেলে আবুল কালামের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক না দেওয়ায় ও তেমন খোঁজ খবর না নেয়ায় ১০ আগস্ট মেয়ের নানা আব্দুল মান্নান মোল্লা ও মামা শহিদ মোল্লা সোনিয়া আক্তারকে দেখতে তার বাড়িতে আসেন। বিয়ের সময় পিতৃহারা সোনিয়ার পক্ষ থেকে জামাইকে যৌতুক না দেওয়া নিয়ে আক্রোশে পরিকল্পিতভাবে নানা শ্বশুর ও মামা শ্বশুরকে বাড়ির ছাদে নিয়ে পাইপের সঙ্গে হাত বেঁধে  মারপিট করেন জামাই আবুল কালাম ও আবুল কালামের বাবা বসির মহাজন।

মারধর শেষে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুটি মোবাইল ফোন ও সাড়ে চার হাজার টাকা কেড়ে নিয়ে তাদেরকে বাড়ির ছাদে নিয়ে আবারো মারধর করে হত্যার চেষ্টা করে তাদেরকে গুম করার পরিকল্পনা করলে এলাকাবাসী ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে। মঙ্গলবার এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তোলে। ভুক্তভোগী ও এলাকাবাসী দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন। 

Advertisement

এলাকাবাসীর আরো অভিযোগ, বসির মহাজন ও তার ছেলে আবুল কালাম বখাটে হওয়ায় এলাকায় নানা অপরাধমূলক কাজ করলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না কারণ তারা প্রভাবশালী।

এদিকে ঘটনার সত্যতা জানতে বসির মহাজনের বাড়িতে গেলে সাংবাদিকদের দেখেই বাবা ও ছেলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবন্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!