ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৪ আগস্ট ২০২১
নালিতাবাড়ীতে ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন
নালিতাবাড়ী উপজেলার ৬ নম্বর কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬ নম্বর কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ডিসি মো. মমিনুর রশিদ ভবনটি উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ীর ইউএনও হেলেনা পারভীন, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নুরুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা। পরে অফিস চত্বরে অতিথিরা বৃক্ষ রোপণ করেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!