বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামু জোয়ারিয়ানালা ইউপির মালাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী।
.png)
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকরিয়া সার্ভিস নামে একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হয় আরো তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।