[ দেশজুড়ে ]
সাতক্ষীরা সীমান্তে সোনারবারসহ পাচারকারী আটক
সোনারবারসহ আটককৃত পাচারকারী
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ৮টি সোনারবারসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার সকালে তলুইগাছা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া ওয়াপদা বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বিল্লাল হোসেন সদর উপজেলার তলুইগাছা গ্রামের আমির আলী সরদার ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহলদল ভবানীপুর ঋষিপাড়া ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেনকে আটক করে। আটককৃতকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!