ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর ওপর অভিমান করে নিজের পেটে কাঁচি ঢুকিয়ে দিলেন স্বামী

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ৩০ আগস্ট ২০২১
স্ত্রীর ওপর অভিমান করে নিজের পেটে কাঁচি ঢুকিয়ে দিলেন স্বামী
শৈলকুপা থানা-ফাইল ফটো

ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীর ওপর অভিমান করে নিজের পেটে কাঁচি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন কামাল হোসেন নামে এক যুবক। শনিবার রাতে ঝিনাইদহের শৈলকুপার পৌর এলাকার আউশিয়াতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, অসচ্ছল কামাল হোসেন ধার দেনা পরিশোধ করতে স্ত্রীকে এনজিও থেকে টাকা তুলে দিতে বলেন। কিন্তু স্ত্রী তাতে অসম্মতি জানালে শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত কামাল ঘর থেকে কাঁচি নিয়ে তা নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোনো ঘটনা তারা জানেন না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!