কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র ও নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লামিয়া খাতুন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউপির নওদা খাদিমপুর গ্রামের সুমন আলীর মেয়ে।
মৃতের বাবা সুমন আলী বলেন, সোমবার রাতে মায়ের সঙ্গে লামিয়া ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে সাপে দংশন করে তাকে। এরপর যন্ত্রণায় ছটফট করতে থাকলে বুঝতে পারি তাকে সাপে দংশন করেছে। এরপর দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লামিয়ার মৃত্যু হয়।
.png)
কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি। পরে হাসপাতাল সূত্র লামিয়ার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।