ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ১ সেপ্টেম্বর ২০২১
চুয়াডাঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১
আলমডাঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মনিরুল ইসলাম নামে এক যুবক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মনিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনিরুল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কপিল উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনার শিকার পিকআপের হেলপার ছিলেন।

জানা যায়, বুধবার সকালে একটি বালুবোঝাই ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি কুলপালা গ্রামের বাজারে পৌঁছালে মেহেরপুরগামী একটি পিকআপ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার মনিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় পিকআপে চালক পালিয়ে যান।

Advertisement

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!