ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জ থেকে মিরসরাইয়ে বেড়াতে এসে লাশ হলেন নারী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১ সেপ্টেম্বর ২০২১
সুনামগঞ্জ থেকে মিরসরাইয়ে বেড়াতে এসে লাশ হলেন নারী
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বলুয়া বেগম। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চাটিগ্রাম এলাকার আবুল কালামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে মাছবোঝাই একটি পিকআপের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন বলুয়া। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

Advertisement

চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বিকেলে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি সুনামগঞ্জ থেকে মিরসরাইয়ে বেড়াতে এসেছিলেন বলে জেনেছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!