ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় অটোচালক বক্কার হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ১ সেপ্টেম্বর ২০২১
পাবনায় অটোচালক বক্কার হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাবনা

পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর আবু বক্কার মণ্ডল হত্যা মামলায় মো. রব্বেল হোসেন ও রুবেল হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং রফিকুল ইসলাম ও শিপন হোসেন নামে আরো দুইজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

নিহত অটোচালক আবু বক্কার মণ্ডল ওই উপজেলার চর মিরকামারি গ্রামের ছকির মণ্ডলের ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন একই উপজেলারচরমিরকামারি ও মুসুরিয়া গ্রামের বাসিন্দা।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ এপ্রিল আসামিরা অটোরিকশা ভাড়া করার নামে আবু বক্কারকে মোবাইলে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রের পাশের একটি জঙ্গলে ফেলে অটোরিকশা নিয়ে যায়। ওই ঘটনায় নিহতের স্ত্রী সুমিতা বেগম অজ্ঞাতদের নামে হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে রব্বেল, রুবেল, রফিকুল, শিপন ও রাব্বিকে আটক করে। জিজ্ঞাসাবাদে রাব্বি ছাড়া সবাই হত্যার দায় স্বীকার করে। এরপর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

বাদী পক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ জানান, দীর্ঘ শুনানি শেষে বিচারক রব্বেল ও রুবেলকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকায় মৃত্যুদণ্ড এবং রফিকুল ও শিপনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!