শুক্রবার ভোরে ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ডের লুদ্দার পাড়ের একটি কলোনিতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
হতাহত ও ঘাতকের বাড়ির নওগাঁর মান্দা উপজেলায়। তারা লুদ্দার পাড়ের কলোনিতে ভাড়া থাকতো ও ফেরি করে মালামাল বিক্রি করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডায়মন্ডের সঙ্গে নওগাঁয় এক হিন্দু মেয়ের প্রেম ছিল। কিছুদিন আগে মেয়েটি ডায়মন্ডকে ফোন করলে তার চাচাতো ভাই আল আমিন ফোন রিসিভ করে ডায়মন্ড সেজে মেয়েটিকে অকথ্য ভাষায় গালাগাল করে। ওই ঘটনায় মেয়েটি আত্মহত্যা করে। এতে উত্তেজিত হয়ে ডায়মন্ড তার চাচাতো ভাই আল আমিনকে শুক্রবার ভোরে এলোপাতাড়ি কোপানোর সময় তোফাজ্জল বাধা দেয়। পরে তাকেও কুপিয়ে আহত করে ডায়মন্ড। ওই ঘটনায় আল আমিন ঘটনাস্থলেই মারা যায়।
.png)
স্থানীয়রা তোফাজ্জলকে মুমূর্ষু অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন।