শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন মারাত্মক আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।
.png)
নিহত মনোয়ারা খাতুন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউপির নান্দবার গ্রামের ইয়ামিন আলীর স্ত্রী।
জানা যায়, শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া বাজার এলাকায় আলমসাধু ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর চালকসহ ছয়জন যাত্রী মারাত্বক আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বৃদ্ধা মনোয়ারা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত আলমসাধুটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনার নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।