ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেশার টাকা না পেয়ে বাবার বুকে কাঁচি ঢুকিয়ে দিল কিশোর ছেলে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ৫ সেপ্টেম্বর ২০২১
নেশার টাকা না পেয়ে বাবার বুকে কাঁচি ঢুকিয়ে দিল কিশোর ছেলে
গ্রেফতারকৃত পিয়াস

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলায় নেশার টাকা না পাওয়ায় বাবাকে খুন করেছে এক কিশোর। রোববার সকাল ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলায় স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাশার জুয়েল অচিনতলা এলাকার মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, জুয়েলের কাছে তার ছেলে মমিনুল ইসলাম পিয়াস টাকা চায়। জুয়েল টাকা দিতে না চাইলে তার বুকে কাঁচি ঢুকিয়ে দেয় পিয়াস। এতে গুরুতর রক্তাক্ত জখম হওয়ায় রামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পরে রাজপাড়া থানার এসআই মকবুল ও এসআই সজিবের নেতৃত্বে পুলিশ ছেলে পিয়াসকে আটক করেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পিয়াস বখে যাওয়া কিশোর এবং মাদকসেবী। সে উশৃঙ্খল জীবনযাপন করতো।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, লাশ রামেক হাসপাতালে রয়েছে। ছেলে পিয়াসকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!