ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে ভাসছে ইলিশবোঝাই ট্রলার, নেই মাঝি-মাল্লা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২১
সুন্দরবনে ভাসছে ইলিশবোঝাই ট্রলার, নেই মাঝি-মাল্লা
মাঝি-মাল্লাবিহীন ট্রলারে পাওয়া ইলিশ

সুন্দরবনের আলোর কোল এলাকায় এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরার ট্রলারকে ভাসতে দেখা গেছে। সোমবার বিকেল থেকে ট্রলারটি বঙ্গোপসাগরে ভাসতে দেখে স্থানীয় জেলেরা।

মঙ্গলবার সকালে ট্রলারটির কাছে গিয়ে দেখা গেছে- ইলিশ ও জালবোঝাই করা থাকলেও ট্রলারটিতে নেই কোনো জেলে কিংবা মাঝিমাল্লা।

বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সম্ভবত গভীর সমুদ্রে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় মাঝি-মাল্লারা অন্য ট্রলারে উঠে নিজেদের জীবন রক্ষা করেছে। ট্রলারের মালিককে খোঁজা হচ্ছে। বিষয়টি পশ্চিম কোস্ট গার্ড স্টেশনকে জানানো হয়েছে।

Advertisement

পশ্চিম জোনের কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিষয়টি জানতে পেরে ট্রলারটি উদ্ধারের জন্য টিম পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!