[ দেশজুড়ে ]
সাপের দংশনে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
ময়মনসিংহ জেলা ম্যাপ-ফাইল ছবি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাপের দংশনে আরাফাত নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরাফাত একই গ্রামের আব্দুর রশিদের ছেলে ও স্থানীয় শিলা বাজার হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাটির দেয়ালের বসতঘরে টেবিলে বসে আরাফাত পড়ালেখা করছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে আরাফাতকে ওঝার কাছে নিয়ে যায়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের চিকিৎসা সেবা না থাকায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
.png)
ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি ঘটনা নিশ্চিত করে বলেন,পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি শিশুটিকে সাপে দংশন করেছে। ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!