স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পারিববারিক কলহের জেরে নেশাগ্রস্ত অবস্থায় রিমা খাতুনকে ছুরিকাঘাত করেন তার স্বামী। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা রিমাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়।
গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ।
.png)
সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত সোহেল রানাকে এলাকাবাসী ঘটনার পরপরই হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।