ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সি-গাল পয়েন্টে ২ জনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২১
কক্সবাজার সি-গাল পয়েন্টে ২ জনের লাশ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারে সমুদ্র সৈকতে সি-গাল পয়েন্ট থেকে দুপুরে এক তরুণের লাশ উদ্ধারের ৩ ঘণ্টার ব্যবধানে আরো এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে লাইফ গার্ড সদস্যরা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই যুবকের মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছে প্রশাসন।

শুক্রবার বিকেল ৩টার দিকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরের দিকে সৈকতের একই পয়েন্টে এক তরুণের লাশ পাওয়া যায়।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম বলেন, শুক্রবার দুই দফায় সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্ট থেকে ১৮-২০ বছর বয়সী এক তরুণের লাশ উদ্ধারের পর বিকেলে সৈকত থেকে আরো এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার  করা হয়। এ সময় ওই যুবকের নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। পরে বিচকর্মী ও লাইফ গার্ড কর্মীদের সহযোগিতায় ওই যুবককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

Advertisement

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান বলেন, বিকেলে উদ্ধার হওয়া লাশেরও পরিচয় মিলেনি। তবে ওই যুবকের নাক ও মুখ দিয়ে অতিরিক্ত ফেনা বের হচ্ছিল। তাই তার মৃত্যু পানিতে ডুবে হয়েছে নাকি অন্য কারণে হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার মৃত্যু রহস্যজনক মনে হয়েছে। লাশের  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!