দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব রূপসা বাজারের এ্যালোপ্যাথিক চিকিৎসক ডা. এবিএম আতাউর রহমান ও দন্ত চিকিৎসক মো. আলমগীর হোসেন শেখ।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পূর্ব রূপসা বাজার ও ইলাইপুর মোড়ে র্যাব এ অভিযান চালায়।
.png)
খুলনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমীন উর্মির নেতৃত্বে র্যাব-৬ এর সদর কোম্পানীর গোয়েন্দা টিম এ অভিযান চালায়। এ সময় রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. শেখ শফিকুল ইসলামসহ র্যাব-৬ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে পূর্ব রূপসা বাজারে মাদারীপুর ক্লিনিকের ব্যানারে এবিএম আতাউর রহমান কোনো প্রকার মেডিকেল সার্টিফিকেট ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসার নামে অপচিকিৎসা করে আর্থিক ফায়দা লুটছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এ সংবাদ জানতে পেরে ক্লিনিকে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভুয়া চিকিৎসক এবিএম আতাউর রহমানকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক আতাউর রহমান খুলনা মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডস্থ ইস্পাহানি গলির মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পরে র্যাব একই অভিযোগে উপজেলার ইলাইপুর মোড়স্থ আঁখি ডেন্টাল কেয়ারে অভিযান চালায়। অভিযানে ভুয়া চিকিৎসক জাবুসা এলাকার মৃত খোকন শেখের ছেলে মো. আলমগীর হোসেন শেখকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।