বৃহস্পতিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মসলেম উদ্দিন উপজেলার দক্ষিণপাড়ার খোদাবক্সের ছেলে।
মসলেমের ভাই কালাম বলেন, বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন ঘরে ঘুমান মসলেম। পৌনে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয় বিষাক্ত সাপ। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা মসলেমকে মৃত ঘোষণা করেন।
.png)
হাসপাতালের জরুরি বিভাগের ডা. আহসানুল হক বলেন, মসলেম উদ্দিনকে সাপে কামড়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।