[ দেশজুড়ে ]
নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা
নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের চকবাজারের গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রি করায় চকবাজারের গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সিরাজউদ্দৌলা সড়কের আঞ্জুমান সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অপর অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় লালখান বাজারের একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!