ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় দুই এনজিওকর্মী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ৭ অক্টোবর ২০২১
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় দুই এনজিওকর্মী নিহত
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় দুই এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল-কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সঞ্জিত রায় ও সাহাদত হোসেন। দুজনই এনজিওতে চাকরি করতেন।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি নৈশকোচ বিপরীতমুখী ঐ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!