ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় মামুনুল হকের জামিন নামঞ্জুর

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ১০ অক্টোবর ২০২১
খুলনায় মামুনুল হকের জামিন নামঞ্জুর
মামুনুল হককে কারাগারে নেয়ার সময়

খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার বেলা ১১টার দিকে মামুনুল হককে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন বিচারক।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ। এর আগে, শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় মামুনুল হককে খুলনা জেলা কারাগারে আনা হয়।

Advertisement

২০১৩ সালে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একই বছরের ২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় মামলা করেন এসআই আলমগীর কবীর। এরপর ২০১৫ সালে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই মোক্তার হোসেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য রোববার দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামুনুল হকের জামিন আবেদন করেন আইনজীবী লস্কর শাহা আলম। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!