তারা হলো, ওই উপজেলার কালপাড়া গ্রামের রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক। তারা স্থানীয় স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
এ মামলার তদন্তকারী অফিসার এসআই দেবব্রত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার সকালে ১০ম শ্রেণির স্কুলছাত্রী স্থানীয় স্কুলে যাচ্ছিল। এ সময় ওই তিন ছাত্র তাকে যৌন হয়রানি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। শিক্ষাপ্রতিষ্ঠানের অদূরে এ ঘটনার প্রতিবাদ করলে ওই ছাত্রীকে মারধর করা হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং ওই তিন ছাত্র পালিয়ে যায়।
.png)
শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগীতায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিন ছাত্র স্কুলছাত্রীর পরিবারকে নানা রকম হুমকিও দেয়। অভিযোগের প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে।
এসআই দেবব্রত কুমার বিশ্বাস আরো জানান, সোমবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই তিন ছাত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র দিক নির্দেশনায় ওসি ফজলে আশিকের নেতৃত্বে পুলিশ রাতেই অভিযান চালায়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মঙ্গলবার ভোরে ওই তিন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।