ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ১৮ অক্টোবর ২০২১
নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার
গ্রেফতার মো. শামীম

মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।

রোববার (১৭ অক্টোবর) দিবাগত রাতে শিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. শামীম শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

শিবালয় থানার ওসি ফিরোজ কবীর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের বিশেষ দল। এ সময় তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

তিনি আরও জানান, শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হবে। অ্যান্টি টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করবে। গ্রেফতার শামীম বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!