ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বসতঘরে মিলল ৮ পদ্মগোখরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ২১ অক্টোবর ২০২১
বসতঘরে মিলল ৮ পদ্মগোখরা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে বসতঘর থেকে আটটি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের পশ্চিমে পাহাড়ের জঙ্গলে সাপগুলোকে অবমুক্ত করা হয়েছে।

এর আগে, বুধবার রাতে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বালুরটাল এলাকার কালু গাজী চৌধুরীর বাড়ির মাহবুব মেম্বারের বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, বুধবার রাতে খবর পেয়ে সাপের বাচ্চাগুলো আমরা উদ্ধার করি। বৃহস্পতিবার দুপুরে সেগুলোকে গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!