[ দেশজুড়ে ]
বেলকুচিতে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
সিরাজগঞ্জ জেলার মানচিত্র: ফাইল ফটো
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ৯ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ঐ বাল্যবিয়ে বন্ধ করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে বড়ধূল ইউনিয়নের চরববংখড়ি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীর বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমাণ আদালত এ বাল্যবিয়ে বন্ধ করে।
কনের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!