ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

র‍্যাবের জালে পাঁচ জিনের বাদশা!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ২৪ অক্টোবর ২০২১
র‍্যাবের জালে পাঁচ জিনের বাদশা!
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।

আটকরা হলেন- ওই উপজেলার চৌধুরীহাট এলাকার মো. নুরুল আবছারের ছেলে মো. সাজেদ আবছার, একই এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আবুল কালাম ওরফে রাজন, বাগুয়ান এলাকার মো. শামসুল আলমের ছেলে মো. জাহিদুল আলম, ব্রাক্ষ্মণহাট এলাকার মো. নাছেরের ছেলে মো. তানজিল ও কচুখাইন এলাকার মো. নুরুল আজিমের ছেলে মো. সজিব।

Advertisement

এএসপি বলেন, জিনের বাদশা সেজে পারিবারিক, সামাজিক ও আর্থিকসহ নানা সমস্যা সমাধানের নামে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি চক্র- এমন সংবাদের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেন তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!