নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আকুব্বার আলীর ছেলে মারুফ ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব।
আহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজমদ্দীন কেসলু, আঠারখাদা গ্রামের বিজয় কুমারের ছেলে তপন কুমার ও সদর উপজেলার কুঁকিয়া চাঁদপুর গ্রামের কুরবান আলীর ছেলে শাহীন।
.png)
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়ামারা ব্রিজের অদূরে পটলার পীর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নছিমনকে ধাক্কা দেয় দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল। এ দুর্ঘটনায় তিনটি যানের পাঁচ যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। হাসপাতালে নিলে গেলে দুজনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, হাসপাতালে আনার পর জরুরি বিভাগে একজনের মৃত্যু হয়। পরে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। আহত তিনজন এখনও শঙ্কামুক্ত নয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন পুলিশি হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।